ads
২৩ মার্চ, ২০২৬

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান

খোরশেদ আলম,  সেনবাগ:
সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের সবুজ বাংলা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো মেধাবৃত্তি-২০২৫ এর বৃত্তি প্রদান, কৃতি সংবর্ধনা ও পুণর্মিলনী অনুষ্ঠান।

সোমবার (২৩ মার্চ) সকালে উপজে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবু সুফিয়ান পলাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।


আবু নাছের ভূঁইয়ার সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইমান গ্রুপের চেয়ারম্যান ও ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ভিপি মো. জসিম উদ্দিন চৌধুরী।

সভায় প্রধান বক্তা ছিলেন  চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিক, জে.আর.জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।


সভায় আরো বক্তব্য রাখেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আব্দুস সাত্তার বি.এসসি, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল , বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, রাউজান উপজেলা সমাজসেবা অফিসার  মো. মনির হোছাইন, নবাবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মো. আবুল বাসার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ও জে এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর, মামুনুর রশিদ পাটোয়ারী। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাফেজ রুহুল আমিন, মাওলানা আব্দুল মাজেদ সহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম