ads
১৯ মার্চ, ২০২৬

মফিজ উল্যা ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক

মফিজ উল্যা ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মফিজ উল্যা ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে মফিজ উল্যা ফাউন্ডেশনের আয়োজনে শিশু-কিশোরদের চল্লিশ দিনব্যাপী জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ( ১৯ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় তুলাচারা বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো: আবুল বাশারের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আলা উদ্দিন, সাইফুল ইসলাম মাসুদ, মফিজ উল্যা ফাউন্ডেশনের সদস্য আবদুল জলিল, তুলাচারা মানব কল্যাণ ক্লাবের সভাপতি আবু হানিফ, তুলাচারা ইসলামী পাঠাগারের সেক্রেটারি আবদুল্যা আল বাসার এবং ফ্রান্স প্রবাসী নুর করিম প্রমুখ।

অতিথির বক্তব্যে মো: আলা উদ্দিন বলেন, "নামাজ সকল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে সহায়তা করে। একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে পাঁচবার নিজের গুনাহ থেকে পানাহ চেয়ে নিজেকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করে। আমাদের শিশু-কিশোরদের মসজিদমুখী করার এই উদ্যোগ প্রতিটি গ্রামে গ্রহণ করা উচিত।"

আরেক অতিথি সাইফুল ইসলাম মাসুদ তাঁর বক্তব্যে বলেন, "শিশুদের মাঝেই লুকিয়ে আছে আগামীর ভবিষ্যৎ। তারা যদি সঠিক পথে পরিচালিত হয়, তাহলে সমাজ থেকে সকল অন্যায়-অনাচার দূর হয়ে যাবে। মফিজ উল্যা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।"

সভাপতির বক্তব্যে মো: আবুল বাশার বলেন, "সমাজে নামাজ কায়েম হলে অনেক বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। কারণ একজন প্রকৃত নামাজী কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। মফিজ উল্যা ফাউন্ডেশন সমাজের নিম্নবিত্ত মানুষের জন্য কাজ করার পাশাপাশি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ভালো মানুষ গড়ে তোলার জন্য শিশু-কিশোরদের নিয়ে এই আয়োজন করেছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মফিজ উল্যা ফাউন্ডেশনের সদস্য নুর করিম মনু, মসজিদের খতিব হাফেজ ইয়াছিন আরাফাত, সেক্রেটারি সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিক উল্যা, সাবেক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছল হক এবং আলভী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম