ads
১৮ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জ ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জ ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোম্পানীগঞ্জ ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বসুরহাটের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার পরবর্তী সময়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর।

আলোচনা সভায় বক্তারা কোম্পানীগঞ্জের শিক্ষাখাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম তার ব্যক্তিগত শিক্ষাজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং এলাকার শিক্ষাব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি মেধাবী শিক্ষক নিয়োগ, দক্ষ ও যোগ্য ব্যবস্থাপনা কমিটি গঠন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসন এবং আবাসন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

তিনি শিক্ষাখাতের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইফতার পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম