নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আনন্দ ভাগ করে নিতে নোয়াখালী ইয়ুথ ফর চেঞ্জ ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরের আয়োজনে “বারাকাহ ঈদ সামগ্রী বিতরণ” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুরে আল ফারুক একাডেমিতে জেলার বিভিন্ন এলাকার ১৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর প্যাকেটে ছিল একাধিক পদের সেমাই, নুডুলস, গুড়ো দুধ, চিনি ও মুড়ি—একটি আনন্দময় ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার। তিনি বলেন, মানবসেবামূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত এ ধরণের জনসেবামূলক কাজ আরও বেশি বেশি করা।”
আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমির মোঃ ইউছুপ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির, জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য মেজবাহ উদ্দিন, ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ নোয়াখালী ইয়ুথ ফর চেঞ্জ এর সদস্যবৃন্দ।
নোয়াখালী ইয়ুথ ফর চেঞ্জ এর কো-অর্ডিনেটর এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির বলেন, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “নোয়াখালী জেলা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ও সম্পদশালী একটি জেলা হলেও আয় বৈষম্যের কারণে এখানে দারিদ্র্যের হার অত্যন্ত উদ্বেগজনক। আমরা শুধু ঈদেই নয়, সারা বছরই এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
উপকারভোগীদের আগে থেকে নির্ধারিত তালিকার ভিত্তিতে নির্বাচন করা হয় এবং অত্যন্ত সুশৃঙ্খল ও সম্মানজনক পরিবেশে এসব উপকরণ তাদের হাতে তুলে দেওয়া হয়ছে।

