ads
১৫ মার্চ, ২০২৬

নোয়াখালীতে নতুন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে নতুন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ

নোয়াখালীতে নতুন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি নেতৃত্বাধীন সরকার নোয়াখালী জেলা পরিষদ’সহ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

তিনি নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র ছিলেন। এদিকে হারুনুর রশিদ আজাদকে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

একই সঙ্গে তারা হারুনুর রশিদ আজাদকে অভিনন্দন জানান।

নিয়োগপ্রাপ্ত অন্য ৪১ জেলা পরিষদ প্রশাসকরা হলেন-

পঞ্চগড়ে- মোহাম্মদ তৌহিদুল ইসলাম

দিনাজপুরে- মোফাজ্জল হোসেন দুলাল

রংপুরে- মোহাম্মদ সাইফুল ইসলাম

কুড়িগ্রামে- মো. সোহেল হোসনাইন কায়কোবাদ

গাইবান্ধায়- অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক

জয়পুরহাটে- মো. মাসুদ রানা প্রধান

বগুড়ায়- এ কে এম আহাসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে- মো. হারুনুর রশিদ

নওগাঁয়- মো. আবু বক্কর সিদ্দিক

রাজশাহীতে- মো. এরশাদ আলী

নাটোরে- মো. রহিম নেওয়াজ

মেহেরপুরে- মো. জাভেদ মাসুদ

কুষ্টিয়ায়- সোহরাব উদ্দিন

ঝিনাইদহে- মো. আবুল মজিদ

যশোরে- দেলোয়ার হোসেন খান খোকন

মাগুরায়- আলী আহমেদ

বাগেরহাটে- শেখ মোহাম্মদ জাকির হোসেন

খুলনায়- এস এম মনিরুল হাসান (বাপ্পী)

পটুয়াখালীতে- স্নেহাংশু সরকার

ভোলায়- গোলাম নবী আলমগীর

বরিশালে- আকন কুদ্দুসর রহমান

ঝালকাঠিতে- মো. শাহাদাৎ হোসেন

পিরোজপুরে- আলমগীর হোসেন

টাঙ্গাইলে- এস এম ওবায়দুল হক

শেরপুরে- এ বি এম মামুনুর রশিদ

ময়মনসিংহে- সৈয়দ এমরান সালেহ

নেত্রকোনায়- মো. নূরুজ্জামান (অ্যাড.)

কিশোরগঞ্জে- খালেদ সাইফুল্লাহ সোহেল খান

মুন্সিগঞ্জে- এ কে এম ইরাদত

নারায়ণগঞ্জে- মো. মামুন মাহমুদ

রাজবাড়ীতে- আব্দুস সালাম মিয়া

গোপালগঞ্জে- শরিফ রফিক উজ্জামান

মাদারীপুরে- খোন্দকার মাশুকুর রহমান

শরীয়তপুরে- সরদার এ কে এম নাসির উদ্দিন

সুনামগঞ্জে- মো. মিজানুর রহমান চৌধুরী

সিলেটে- আবুল কাহের চৌধুরী

মৌলভীবাজারে- মিজানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায়- সিরাজুল ইসলাম

কুমিল্লায়- মো. মোশতাক মিয়া

লক্ষ্মীপুরে- সাহাব উদ্দিন

কক্সবাজারে- এ টি এম নুরুল বশর চৌধুরী

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম