ads
৩ মার্চ, ২০২৬

বেগমগঞ্জের কৃতি সন্তান মো: কামরুজ্জামান চৌধুরীকে সচিব নিযুক্ত

অনলাইন ডেস্ক

বেগমগঞ্জের কৃতি সন্তান মো: কামরুজ্জামান চৌধুরীকে সচিব নিযুক্ত

বেগমগঞ্জের কৃতি সন্তান মো: কামরুজ্জামান চৌধুরীকে সচিব নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান, অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা মো: কামরুজ্জামান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে নিয়োগ লাভ করেছেন।

তাঁর এই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক অর্জনে নোয়াখালী জেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে এবং বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

​বেগমগঞ্জের কৃতী সন্তান হিসেবে মো: কামরুজ্জামান চৌধুরী তাঁর পূর্ববর্তী কর্মস্থলগুলোতে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।

তাঁর এই নতুন পদায়ন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বেগমগঞ্জবাসীর জন্য এক বিশেষ গৌরবের বিষয়।

স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন সচিবের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

বিশেষ করে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

​বেগমগঞ্জের সাধারণ জনগণ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠক মো: কামরুজ্জামান চৌধুরী দসুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন। সকলে আশা প্রকাশ করেন, তাঁর হাত ধরেই দেশের স্বাস্থ্যখাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম