ads
২১ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালীতে কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নোয়াখালীতে কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

​জেলার সকল উপজেলায় সংস্থাটি দিবসটি পালন করে।

দিবসের প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারী ২০২৬) কোস্ট ফাউন্ডেশন নোয়াখালী সদর শাখার সহকর্মীরা প্রভাতফেরিতে অংশ নেন।

জেলা শহরের হাউজিং এলাকা থেকে প্রভাতফেরি শুরু হয়ে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

​শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
​সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে সংস্থার আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আসাদুজ্জামান বলেন, "২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন। এটি একইসাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত।"

​তিনি আরও বলেন, এটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন। ১৯৫২ সালের এই দিনে (৮ই ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে বেশ কয়েকজন তরুণ শহীদ হন।

​আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক আল আমিন, শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীন, হিসাবরক্ষক নাসরীন আক্তার এবং জলবায়ু অভিযোজন সমন্বয়কারী মিজানুর রহমানসহ অনেকে।
জিকে/নিউজডেস্ক

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম