ads
২১ ফেব্রুয়ারি, ২০২৬

মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক

মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

মোহাম্মদ উল্যা:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়(বড়রাজাপুর, বসুরহাট, কোম্পানীগঞ্জ নোয়াখালী)-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়।

তাদের রক্তে রঞ্জিত পথ ধরেই আজ বাংলা আমাদের রাষ্ট্রভাষা, আমাদের গৌরব, আমাদের পরিচয়। ভাষা আন্দোলনের সেই অমর শহীদদের স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীতের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাতৃভাষার প্রতি ভালোবাসা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে শুদ্ধ ভাষাচর্চা, সাহিত্যপ্রীতি ও সাংস্কৃতিক চেতনায় তা প্রতিফলিত করতে হবে।

শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করি। মহান একুশের শিক্ষা আমাদের ঐক্য, সাহস ও আত্মমর্যাদার পথে এগিয়ে নিয়ে যাক—এই কামনায় ভাষা শহীদদের প্রতি পুনরায় গভীর শ্রদ্ধা নিবেদন করছি।



এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম