ads
২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভাষা শহীদদের প্রতি ফখরুল ইসলামের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

ভাষা শহীদদের প্রতি ফখরুল ইসলামের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি ফখরুল ইসলামের শ্রদ্ধা

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
​আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

​২১ ফেব্রুয়ারি সকালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

​এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

​দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম