ads
৮ ফেব্রুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে সড়কের ওপর রাখা নির্মাণসামগ্রী অপসারণে ইউএনও’র কড়া বার্তা

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে সড়কের ওপর রাখা নির্মাণসামগ্রী অপসারণে ইউএনও’র কড়া বার্তা

কোম্পানীগঞ্জে সড়কের ওপর রাখা নির্মাণসামগ্রী অপসারণে ইউএনও’র কড়া বার্তা

মোহাম্মদ উল্যাহ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দখলমুক্ত রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। ভোটকেন্দ্রে নির্বিঘ্ন যাতায়াত এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নির্দেশনায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার সকল সড়কের ওপর এবং সড়কের পাশে রাখা ইট, বালু, রড, কাঠ ও গাছের গুঁড়িসহ সব ধরনের নির্মাণসামগ্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সামগ্রী অপসারণ না করা হলে সংশ্লিষ্ট মালিককে এর দায়ভার বহন করতে হবে।

এতে আরও বলা হয়, সড়কে রাখা নির্মাণসামগ্রীর কারণে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে কিংবা কেউ এগুলো ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম