ads
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে নেতাকর্মীদের উল্লাস

অনলাইন ডেস্ক

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে নেতাকর্মীদের উল্লাস

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে নেতাকর্মীদের উল্লাস

প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে নিয়ন্ত্রণে নিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। এরপর তাঁরা কার্যালয়ের প্রধান ফটকে একটি নতুন সাইনবোর্ড টাঙিয়ে ভেতরে প্রবেশ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, "আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও তালাবদ্ধ করা হয়। এরপর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে তাঁদের অনেককেই আবার প্রকাশ্য কর্মকাণ্ডে সরব হতে দেখা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম