ads
৬ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালী -২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গণসংযোগ

অনলাইন ডেস্ক

নোয়াখালী -২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গণসংযোগ

নোয়াখালী -২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গণসংযোগ

খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালী -২ (সেনবাগ-  সোনাইমুড়ী আংশিক)  আসনে স্বতন্ত্র প্রার্থী ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের কাপ পিরিচ প্রতীকের সমর্থনে সেনবাগ পৌর শহরে  নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি ) সকালে সেনবাগ পৌর শহরের উপজেলা পরিষদ চত্বরে অবস্হিত কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয় থেকে এ গণসংযোগ শুরু হয়।

কাপপিরিচ প্রতীকের প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমান এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে হ্যান্ডসেক, কোলাকুলি ও কুশল বিনিময় করেন।  টানা এ গণসংযোগ জহুরের নামাজের আগ পর্যন্ত চলে।

তবে একই সময়ে আলহাজ্ব কাজী মফিজুর রহমানের পুত্র কাজী ফরহাদুর রহমানও সেনবাগ পৌর শহরে গণসংযোগ করেন।  কাজী ফরহাদুর রহমান এ সময় তার পিতা কাপপিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করে জনগণের সমর্থন চায়।

গণসংযোগ চলাকালে উপস্থিত নেতাকর্মীরা কাজী মফিজুর রহমান এবং তার নির্বাচনী প্রতীক কাপ পিরিচ এর পক্ষে নানা স্লোগান দেয়। এসময় পিতা- পুত্রের গণসংযোগ খন্ড খন্ড মিছিলে পরিনত হয়।


এ সময় সেনবাগ পর বিএনপির আহবায়ক  (পদ থেকে বহিস্কৃত) মফিজুল ইসলাম ভিপি মফিজ,  সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি  (পদ থেকে বহিস্কৃত)  জহিরুল ইসলাম লিটন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব (পদ থেকে বহিস্কৃত) কামাল উদ্দিন বাবুল,  সেনবাগ পৌর বিএনপি সদস্য আবুল নাসের, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু  প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক/খোরশেদ/সেনবাগ

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম