ads
১ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলামের নামে আসলে আমেরিকা ও ভারতের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় একটি গোষ্ঠী: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

ইসলামের নামে আসলে আমেরিকা ও ভারতের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় একটি গোষ্ঠী: চরমোনাই পীর

ইসলামের নামে আসলে আমেরিকা ও ভারতের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় একটি গোষ্ঠী: চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি:
একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আসলে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

​আজ রাত সাড়ে ৭টায় সোনাইমুড়ীতে নোয়াখালী-১ আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সভাপতিত্ব সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি নোয়াখালী -১ আসনের হাতপাখার প্রার্থী জহিরুল ইসলাম, নোয়াখালী -২ আসনের প্রার্থী মাওলানা খলিলুর রহমান, নোয়াখালী -৩ আসনের প্রার্থী মাওলানা নুরুলদীন আমানতপুরী নোয়াখালী বাসীর হাতে তুলে দেন।

​চরমোনাই পীর বলেন, "একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করলেও তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

​বক্তব্যে তিনি মায়েদের সন্তান হারানো, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার এবং দুর্নীতিতে বাংলাদেশের বারবার শীর্ষস্থানে থাকার বিষয়টিও তুলে ধরেন।
​তিনি আরও বলেন, "কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভেতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে।"

​পরিশেষে তিনি নোয়াখালীসহ সারা বাংলাদেশের মানুষকে এই "ধোঁকাবাজি" থেকে সতর্ক থাকার এবং সত্য ও সঠিক আদর্শের পথে চলার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম