খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের শাপলা কলির প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার ব্যানার সাঁটাতে গিয়ে সাখাওয়াত (২৮) নামে তার এক সমর্থককে ধানের শীষ প্রতীকের লোকজনের হামলায় আহত হয় । এ ঘটনাটি ঘটে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সেনবাগ উপজেলার উত্তর শাহাপুর এলাকায়। আহত কর্মীকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত পৌনে আটটার দিকে সুলতান মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে সেনবাগ পৌর শহরের শাপলা কলির সমর্থকরাা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সেনবাগ পৌর শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানা মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে ১০ দলীয় জোটের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, সেনবাগ উপজেলা জামায়াতে র নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক, সেনবাগ পৌর জামায়াতের আমির মোহাম্মদ ইয়াছিন মিয়াজী প্রমুখ্ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা- আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে আল্টিমেটাম দেন।


