কবিরহাট প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী ৫ আসন কবিরহাট উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথ বাহিনী মাঠে নেমেছে। সারা দেশে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নোয়াখালী নিবার্চনীয় ৫ আসনের কবিরহাট উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, হাট-বাজারে চলছে যৌথ বাহিনীর মহড়া।
আজ বৃহস্পতিবার সকাল ০৮ টা থেকে মেজর ওয়াসিফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদুর সালেহীন ও ক্যাপ্টেন সানজিদার লেঃ প্রত্যাশা, নায়েব সুবেদার সৈয়দ আহমেদ, ক্যাপ্টেন হিমেল এর নেতৃত্বে কবিরহাট উপজেলা ভবনের সামনে থেকে শুরু হয়ে কবিরহাট পৌরসভা অশ্বদিয়া, নেয়াজপুর, চাপরাশীর হাট সহ আশপাশের এলাকায় মহড়া পরিচালিত হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি, র্যাব ও পুলিশ মহড়ায় অংশ নেন।
মেজর ওয়াসিফ উদ্দিন মহড়ার শুরুতে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সেনাবাহিনী শতভাগ নিরপেক্ষ, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সুস্থভাবে হবে, সেনাবাহিনী বদ্ধপরিকর, পহেলা ফেব্রুয়ারি থেকে আমাদের মহড়া শুরু হয়ে গেছে, তারই ধারাবাহিকতাই আজকের কবিরহাটের মহড়া।
মহড়ার পাশাপাশি যৌথ বাহিনীর সদস্য ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রয়োগের জন্য উৎসাহিত করেন এবং তাদেরকে আরো বলেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন আমরা আপনাদের পাহারায় আছি আপনারা কোনরকম ভয় পাবেন না নির্ভয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের আশপাশে টহল দেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ধারাবাহিকতায় তাৎক্ষণিক পদক্ষেপের মহড়া দেওয়া হয়।
কবিরহাট থানার ওসি নিজামউদ্দিন ও পুলিশ পরিদর্শক তদন্ত মঞ্জুর আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন সরকার। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রকার পরিস্থিতি মোকাবিলা করবে এজন্য জনগণকে সজাগ থেকে যেকোনো সমস্যার জন্য যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।


