কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চুরি করে ধরা পড়ার পর অচল অস্ত্রের ভয় দেখাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ওমর ফারুক(২৭) নামে এক চোর।
বুধবার রাত গভীর রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এঘটনা ঘটে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষনা শুনে চতুর্দিক থেকে লোকজন তাকে গণপিটুনি দিয়ে অচল অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে। ফারুক বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের ফিরোজ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সিরাজপুর গ্রামের শাহজালালের নতুন বাড়ীতে কেউ না থাকায় তালা ভেঙে ঘরে ঢুকে ফারুক ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা টের পেয়ে বাহির থেকে দরজা আটকালে ছাদ থেকে লাফ দেয়ার পর আটক হয় ফারুক। এসময় তার কাছে থাকা একটি অচল অস্ত্র দিয়ে গুলির ভয় দেখায় উত্তেজিত জনতাকে। পরে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ফারুককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে ওই চোরকে পরিত্যক্ত অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেরও চুরির অভিযোগ রয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান।


