ads
৫ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালী কারাগারে ভোট গ্রহণ

অনলাইন ডেস্ক

নোয়াখালী কারাগারে ভোট গ্রহণ

নোয়াখালী কারাগারে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালী জেলা কারাগারে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। কারাগারের ভেতরে দুটি ভোটকক্ষে এ কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে মোট ৪৪ জন বন্দি ভোট দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছিলেন। তবে দুইজন বন্দি মামলার কারণে অন্যত্র থাকায় বর্তমানে বাকি ৪২ জন ভোট প্রদান করবেন। এই ৪২ জন ভোটারের মধ্যে আজ সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ৩৫ জন ভোট দিয়েছেন। বাকি ৭ জন ভোটার মামলার প্রয়োজনে অন্য কারাগারে আছেন। তারা আজ ফিরলে আজই ভোট দেবেন, নতুবা কাল ফিরলে কাল দেবেন।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যালটগুলো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।
কারা কর্তৃপক্ষ জানায়, নোয়াখালী জেলা কারাগারে মোট ৯৪১ জন বন্দি থাকলেও তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন; যা মোট বন্দির ৪.৭ শতাংশ।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, বন্দিরা ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামিন পাওয়ার আশায় পোস্টাল ব্যালটে খুব একটা আগ্রহ দেখাননি। কারণ, পোস্টাল ব্যালটে আবেদন করার পর জামিন পেলে সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকে না। কর্তৃপক্ষ অনেক চেষ্টার পর ৪৪ জনকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করিয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম