নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুবের সঞ্চালনায় ও শহর শাখা সভাপতি হাবিবুর রহমান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রশিবিরের দীর্ঘ ৪৯ বছরের গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ছাত্রসমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ সংগঠনের ভূমিকা অপরিসীম। শহর সভাপতি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
র্যালিতে শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতিবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।


