ads
৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবি শিবিরের ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচি

অনলাইন ডেস্ক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবি শিবিরের ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবি শিবিরের ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচি

নোবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'ক্যাম্পাস ক্লিনিং' কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

​“আমাদের ক্যাম্পাস আমরাই পরিচ্ছন্ন রাখবো, সবুজ ক্যাম্পাস গড়ে তুলবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি আয়োজন করা হয়।

​শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে কর্মসূচিটি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে একাডেমিক ভবন-১ ও ২, শান্তিনিকেতন, প্রশান্তি পার্ক, নীলদিঘী, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকা, গ্যারেজ এবং আবাসিক হলগুলোর আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ক্যাম্পাসের আবর্জনা পরিষ্কার করেন।

​কর্মসূচি চলাকালে নোবিপ্রবি শাখার শিক্ষা সম্পাদক আব্দুস সালাম শিবলু বলেন, "ছাত্রশিবির দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ৪৯তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি।"

​শাখার দপ্তর সম্পাদক সাদাত ফয়সাল বলেন, "প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য।"
​উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়েছিল।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম