ads
২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নোবিপ্রবিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সরব কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক

নোবিপ্রবিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সরব কর্মকর্তা-কর্মচারীরা

নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি:
​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নিয়ে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্ভূত এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

​এক যৌথ বিবৃতিতে কর্মকর্তা-কর্মচারীরা জানান, একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে—যা কোনোভাবেই কাম্য নয়।

​প্রতিষ্ঠান রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিবৃতিতে উল্লেখ করা হয়, নোবিপ্রবি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দক্ষ শিক্ষকদের একাডেমিক নেতৃত্ব, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক পরিশ্রম এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
​স্বাভাবিক পরিবেশ বজায় রাখার অনুরোধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা, গবেষণা ও চলমান উন্নয়ন প্রকল্প যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ও সংযত আচরণ প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়"একটি স্থিতিশীল ও সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকলেই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন থাকবে এবং শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ সুরক্ষিত হবে।"

​বৃহত্তর স্বার্থে সহযোগিতার প্রত্যাশা
​বিবৃতির শেষে বলা হয়, ব্যক্তিগত বা গোষ্ঠীস্বার্থের চেয়ে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থ সবার ঊর্ধ্বে থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থেকে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম