ads
৯ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালী - ২ আসন; সেনবাগে জামায়াতসহ ১১দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার সমর্থনে বিশাল নির্বাচনী গণমিছিল

অনলাইন ডেস্ক

নোয়াখালী - ২ আসন; সেনবাগে জামায়াতসহ ১১দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার সমর্থনে বিশাল নির্বাচনী গণমিছিল

নোয়াখালী - ২ আসন; সেনবাগে জামায়াতসহ ১১দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার সমর্থনে বিশাল নির্বাচনী গণমিছিল

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধি:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)। দুপুরের পর থেকে নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের গুরুত্বপূর্ণ স্থান ও হাট বাজার গুলোতে গণমিছিল অনুষ্ঠিত হয়।  

 

বেলা তিনটার দিকে প্রথমে সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে নোয়াখালী -২ আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার সমর্থনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড বহু মিছিল এসে জড়ো হয়। এসময় পুরো জেলা পরিষদ মার্কেট এলাকায় মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায়। 

 

এর পর বিকাল সাড়ে তিনটারদিকে শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জুলফিকার নেতৃত্বে বিশাল এ গণমিছিল বের হয়। এরপর গণমিছিলটি সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার হয়ে সেনবাগ থানার মোড়, সেনবাগ প্রেসক্লাবের সামনে হয়ে সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল, উপজেলা পরিষদ চত্বর হয়ে সরকারি হাসপাতাল, এরপর কাদরা এলাকা হয়ে পুনরায় জেলা পরিষদ মার্কেটে গিয়ে শেষ হয়।  

 

এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে শাপলা কলির প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া ভোটারদের উদ্দেশ্যে আবেগময়ী বক্তব্য রাখেন। উপস্থিত জনতা শাপলাকলি, শাপলাকলি স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে পড়ে।

 

আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইয়াছিন করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মালেক, সেনবাগ উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. হানিফ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি নুরুল হুদা মিলন, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজী, সেক্রেটারি আলাউদ্দিন, সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি আলাউদ্দিন আলো প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম