ads
৮ ফেব্রুয়ারি, ২০২৬

আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বস্তরের জনগণের ভোট চাই: কবিরহাটে ফখরুল

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বস্তরের জনগণের ভোট চাই: কবিরহাটে ফখরুল

আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বস্তরের জনগণের ভোট চাই: কবিরহাটে ফখরুল

নূর আলম বিপ্লব, কবিরহাট: 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার ২নং ওয়ার্ডে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মাস্টার বসির উল্লার বাড়িতে কবিরহাট পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নূর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগ, বিএনপি ও সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। মা-বোনেরা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। বিএনপি ক্ষমতায় আসলে নারীদের সকল সুবিধা নিশ্চিত করা হবে এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"

তিনি আরও বলেন, "ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বেকার কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।"

নারীদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম আরও বলেন, "বিএনপির পরিকল্পনায় আপনাদের জন্য বিশেষ কর্মসংস্থানের কথা বলা হয়েছে। উপযুক্ত কর্মক্ষম কোনো ব্যক্তি আর বেকার থাকবেন না। আমি একজন ব্যবসায়ী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে এই আসনে ব্যাপক শিল্প-কারখানা গড়ে তুলব।"

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মৌমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন ও আব্দুল কুদ্দুস, সাবেক কমিশনার একরামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম