ads
১ মার্চ, ২০২৬

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এক হাজার অসহায় পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এক হাজার অসহায় পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এক হাজার অসহায় পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

খোরশেদ আলম, সেনবাগ (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মহিউদ্দিন মহিন। সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও সংস্থার পরিচালক এম এ আজিম চৌধুরী, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী।

এছাড়াও উপস্থিত ছিলেন সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্লাহ, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংস্থার পরিচালক মো. চান্দন হোসেন রাজু, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মো. শহীদ উল্লাহ মিন্টু, বিশিষ্ট সমাজসেবক আবদুল মান্নান বাবলু, বিশিষ্ট আলেম মুফতি মুহাম্মদ সোহাইব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আবদুর রহমান ভূঁইয়া, রফিকুল ইসলাম রবি, আমির হোসেন লিটন, ওমর ফারুক, মো. হারুন ও আবু নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক বলেন"রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রবাসী কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।"

সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মহিউদ্দিন মহিন জানান, প্রবাসে অবস্থানরত সেনবাগের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ডাল, ভোজ্যতেল, ছোলা ও মুড়ি, খেজুর, সেমাই ও নুডলসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

পবিত্র রমজানে এমন সহায়তা পেয়ে দরিদ্র ও অসহায় পরিবারগুলো আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম