ads
২৭ ফেব্রুয়ারি, ২০২৬

সরকারি বৃত্তি পরীক্ষায় দারুল আরকামের ১৬ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

অনলাইন ডেস্ক

সরকারি বৃত্তি পরীক্ষায় দারুল আরকামের ১৬ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

সরকারি বৃত্তি পরীক্ষায় দারুল আরকামের ১৬ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

আবদুল মোতালেব, চাটখিল প্রতিনিধি:
​নোয়াখালীর চাটখিল উপজেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে দারুল আরকাম।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র প্রতিযোগিতার মাঝেও মেধা ও মননের শ্রেষ্ঠত্ব বজায় রেখে প্রতিষ্ঠানটি এখন আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।

​সম্প্রতি ২৫ ফেব্রুয়ারি (২০২৫) ঘোষিত সরকারি বৃত্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, চাটখিল উপজেলায় মোট ২৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই দারুল আরকামের।

অর্থাৎ, উপজেলার মোট বৃত্তির অর্ধেকেরও বেশি দখল করে এক অবিস্মরণীয় রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। এই ধারাবাহিক সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বয়ে এনেছে।

প্রতিষ্ঠানের সুপার নুর হোসাইন বলেন
​"১৬ জন শিক্ষার্থীর এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই সাফল্যের মূল চাবিকাঠি হলো শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের বিরামহীন প্রচেষ্টা। আমরা কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং নৈতিক শিক্ষায় শিক্ষিত সুনাগরিক গড়ে তুলতে বদ্ধপরিকর।"

​বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া মনির তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানায়, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও নিয়মিত শিক্ষা কার্যক্রমের ফলেই এই অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অন্য এক শিক্ষার্থী তার সাফল্যের পূর্ণ কৃতিত্ব দারুল আরকাম পরিবারের সদস্যদের আন্তরিকতাকে উৎসর্গ করেন।

​সন্তানের সাফল্যে আনন্দিত এক অভিভাবক বলেন, "একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। এই প্রতিষ্ঠানের শিক্ষকরা অত্যন্ত যত্নশীল ও আন্তরিক।"

​চাটখিলের শিক্ষা ব্যবস্থায় দারুল আরকাম দাখিল মাদরাসা আজ একটি উজ্জ্বল নক্ষত্র। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম