নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে র্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে এই মাদক নিয়ে আসছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, সোমবার রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) ও জয়নারায়ণপুর গ্রামের মো. হারুন ভূঞা (৪০)।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ (সিপিসি-১, ফেনী) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে সেবারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। রাত ১১টার দিকে 'ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬' নম্বরের একটি কালো রঙের টয়োটা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে চালকের আসনের (ড্রাইভিং সিট) নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় আমির হোসেনের কাছ থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, হারুন ভূঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আরও ৪ হাজার পিস ইয়াবা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “এই ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক পাচার রোধে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।” শিরোনাম পরিবর্তন করে দাও

