ads
২৩ ফেব্রুয়ারি, ২০২৬

টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে নাগরিক দলের সভা

অনলাইন ডেস্ক

টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে নাগরিক দলের সভা

টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে নাগরিক দলের সভা

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালী সদর উপজেলায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’ কর্মসূচির আওতায় ‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ সোমবার সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ক্লিনিকের ‘তারার মেলা’ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ত্রৈমাসিক সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিটিজেন গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক নিরীক্ষা (Social Audit) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন।

জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে অনুষ্ঠিতব্য ‘রিভিউ অ্যান্ড রিফ্লেকশন’ সভায় তৃণমূলের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে, তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।

সভায় ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নাগরিকদের ভোটদানের অভিজ্ঞতা এবং নির্বাচন-পরবর্তী স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি নিয়ে সদস্যরা তাঁদের মতামত ব্যক্ত করেন।
​সভায় বক্তারা উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ের এই মতামত ও অভিজ্ঞতাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানে নাগরিকদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।

​উল্লেখ্য, সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে GFA Consulting Group GmbH-এর ব্যবস্থাপনায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এই সভার আয়োজন করে। সভাটি পরিচালনা করেন কর্মসূচির নোয়াখালী জেলা মাঠ সমন্বয়ক মাহমুদুল হাসান।



 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম