নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
গত রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ইসমাইল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নেতা-কর্মীদের অনিয়মমুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন
নোয়াখালী-৫ আসনে কোনো প্রকার সালিশ বাণিজ্য, চাকরি বাণিজ্য, বালু বাণিজ্য বা মাদক ব্যবসা চলবে না।
আওয়ামী লীগের যাদের নামে মামলা আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে; কিন্তু কোনো নিরপরাধ কর্মীকে হয়রানি করা যাবে না।
জামায়াত বা অন্য কোনো দলের নেতা-কর্মীদের সাথে বিএনপির কোনো কর্মী অন্যায় করতে পারবে না।
তিনি এলাকায় শান্তি স্থাপন করে একটি দৃষ্টান্ত তৈরি করতে চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম।
জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন ও আরাফাত রহমান হাছান, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাদাত হোসেন ও সদস্য সচিব হিরন।
ছাত্রনেতা ইয়াছিন ফরহাদ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ। ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
ডেস্ক/জিকে/নিউজ

