ads
২৩ ফেব্রুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
​নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

​সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ওই ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি প্রার্থী ছিলেন। তিনি একই এলাকার মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাড়ির পাশের জমিতে ইরি ধানের আবাদ করেন জলিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

​চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, "সেচ পাম্প চালুর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।"

​এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম