নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক স্মারকের মাধ্যমে এ কমিটি অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে মোঃ সহিদুল ইসলাম (সাঈদ) আহ্বায়ক এবং মোঃ মিজানুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট ইমাম হোসেন (স্বপন), মোঃ মহিউদ্দিন সোহাগ ও মোঃ ফিরোজ মাহমুদ।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, নোয়াখালী জেলায় অবস্থিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের মধ্যে যেসব প্রতিষ্ঠান এখনও বিপিএইচসিডিএ-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়নি, তাদের সদস্যভুক্ত করা এবং পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন কার্যক্রম তদারকি ও ত্বরান্বিত করাই এ কমিটির মূল দায়িত্ব।
আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিপিএইচসিডিএ-এর সিইও ড. মোঃ আলী আকবর (অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত সদস্য সচিব মোঃ মিজানুর রহমান বলেন, “নোয়াখালী জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সংগঠনের ছায়াতলে আনার উদ্যোগ নেওয়া হবে।”
স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা এই কমিটি গঠনের মাধ্যমে নোয়াখালী জেলার বেসরকারি স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

