ads
২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক

অনলাইন ডেস্ক

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আবদুল ওহিদ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চর উমেদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবদুল ওহিদ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৩ নম্বর চর ফলকন ইউনিয়নের মৃত সালামত উল্যাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নম্বর চর উমেদ ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদের পরিবারের অধিকাংশ সদস্য অসুস্থ এক আত্মীয়কে নিয়ে লক্ষ্মীপুরে হাসপাতালে অবস্থান করছিলেন। বাড়ির পাশে ওহিদের ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় তিনি খোলা তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি ফাঁদ তৈরি করেন। সাধারণত তিনি রাতে সংযোগ দিতেন এবং সকালে তা বিচ্ছিন্ন করে ফেলতেন। কিন্তু সোমবার রাতে দেওয়া সংযোগটি মঙ্গলবার সকালে বিছিন্ন করতে ভুলে যান তিনি।

দুপুর ১২টার দিকে তিনি ধানক্ষেতে কাজ করতে গেলে অসাবধানতাবশত ওই খোলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম