ads
২৬ ফেব্রুয়ারি, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে অর্ধলক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে অর্ধলক্ষ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে অর্ধলক্ষ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তৃপ্তি বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে  বসুরহাট বাজারের এ প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অভিযান সূত্রে জানা গেছে, বেকারীটিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন-সংরক্ষণ, উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, বিএসটিআই অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, পুলিশের একটি টিম ও বিএসটিআই এর মাঠ পরিদর্শক মো: হাসিবুল ইসলামের উপস্থিতিতে অভিযান চালানে হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম