ads
২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন

বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন

সেনবাগ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

​আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

​জানাজার নামাজে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের হোসেনসহ সেনবাগ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

​এর আগে, গতকাল বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম