ads
৬ মার্চ, ২০২৬

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী

অনলাইন ডেস্ক

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:
হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।

এছাড়াও তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করা হবে।

স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি ‘জিরো টলারেন্সে’ নামিয়ে আনা হবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আর চিকিৎসকদের অনিয়ম ও গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

​শুক্রবার দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মারিয়ম সিমি, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাসান খায়ের, আরএমও ডা. সালেহ আহমদ সোহেলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম