মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাজধানীর আইডিইবি ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন।
সার্বিক পরিচালনায় সাধারণ সম্পাদক সহীদুল ইসলাম ফরহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফতার মাহফিলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান মামুন ও সদস্য সচিব নেছার উদ্দিন স্বপন এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, চলাচল ওভারসিজের চেয়ারম্যান মফিজ উদ্দিন, গাজী গ্রুপের নির্বাহী পরিচালক আশরাফ উদ্দীন পারভেজ, নির্জর গ্রুপের চেয়ারম্যান নুরনবী চৌধুরী সেলিম, ডিবিএস গ্রুপের চেয়ারম্যান কাজী করিম এম এ বেলাল, কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি এ জে এম এনামুল হক, সহসভাপতি নুরুল আফসার মিয়া, সহসভাপতি নুরুল হুদা বাবুল, সহসভাপতি নেয়ামত উল্লাহ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ফয়সাল, অর্থ সম্পাদক আবদুল কাদের, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন, ইফতার উদযাপন কমিটির অর্থ সম্পাদক নুর হোসেন রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন আরিফ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান রাজা সহ কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ।
এছাড়াও ঢাকায় বসবাসরত কোম্পানীগঞ্জের বিশেষ ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি তার বক্তব্যে প্রধান অতিথির উদ্দেশ্যে বলেন, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন এবং কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

