ads
৫ মার্চ, ২০২৬

চর জব্বর ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আন্দোলন

অনলাইন ডেস্ক

চর জব্বর ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আন্দোলন

চর জব্বর ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আন্দোলন

সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

​বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে “চোরে রান্ধে, চোরে খায়—ক্লাস শুরু কয়টায়?” সম্বলিত বিভিন্ন ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড ও স্লোগান দিতে দেখা যায়।

​আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে ২,৯৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২,৪৩৫ টাকা হলেও কলেজ কর্তৃপক্ষ প্রত্যেকের কাছ থেকে ৩,৫০০ টাকা করে আদায় করছে।

নামে-বেনামে বিভিন্ন অজুহাতে ফি আদায় এবং ফাণ্ডের টাকা নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।

​অধ্যক্ষ নিয়মিত ও সঠিক সময়ে কলেজে উপস্থিত থাকেন না বলে দাবি শিক্ষার্থীদের। এতে কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম নিয়ে অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

​কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের কাছ থেকে কত টাকা ফি আদায় করা হচ্ছে, সে বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না।

​স্থানীয় সমাজের প্রতিনিধি সিরাজ হায়দার বেলাল বলেন, “কলেজটি প্রতিষ্ঠার ৩২ বছর পার হলেও এখন পর্যন্ত কোনো স্বচ্ছ অডিট হয়নি। শিক্ষার্থীদের নিরপেক্ষ অডিটের দাবিটি অত্যন্ত যৌক্তিক। আশা করছি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।”

​অভিযোগের বিষয়ে অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু বলেন, “শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দিয়েছেন। আমি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে একমত। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম