ads
৬ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে উদয় এইডের ইফতার মাহফিল শিক্ষক-গুণীজনদের মিলনমেলা

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে উদয় এইডের ইফতার মাহফিল শিক্ষক-গুণীজনদের মিলনমেলা

কোম্পানীগঞ্জে উদয় এইডের ইফতার মাহফিল শিক্ষক-গুণীজনদের মিলনমেলা

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষক, সাংবাদিক ও গুণীজনদের সৌজন্যে সামাজিক সংগঠন ‘উদয় এইড’ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসুরহাটের একটি রেস্টুরেন্টে শিক্ষা বিস্তারে নিবেদিত এই সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘উদয় এইড’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ মো. শাহ আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, চৌধুরী হাট কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া, জমিলা খাতুন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল মোবারক, হাজীরহাট বিএম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শেখ সাদী ভূঁইয়া বাবু, কোম্পানীগঞ্জ মডেল স্কুলের প্রধান শিক্ষক কামারুজ্জামান, কবি জসীম উদ্দীন স্কুলের প্রধান শিক্ষক ছালেহ আহমেদ, যোগিদিয়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মেহেরুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, চরপার্বতী এস সি স্কুলের প্রধান শিক্ষিকা তাসলিমা আবেদা, লামছি প্রসাদ স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন আতিকি, কবি জসিম উদ্দিন স্কুলের শিক্ষক মিজানুর রহমান, ঘোষবাগ কাদেরিয়া স্কুলের শিক্ষক মিজানুর রহমান ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মাহবুব, শহীদ খোকন, আব্দুল হালিম, ইমাম উদ্দিন ও আজহারউদ্দিন প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সমাজের কল্যাণে শিক্ষক ও গুণীজনদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং উদয় এইড ফাউন্ডেশনের এমন উদ্যোগের প্রশংসা করেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম