ads
১৪ মার্চ, ২০২৬

বাস থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক

বাস থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

বাস থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে মাইজদী এলাকার মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে মহাসড়কে ‘লাল সবুজ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মহিউদ্দিন জাহাঙ্গীর ওরফে এক্সেল জাহাঙ্গীর (৬৩) তিনি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মৃত আবদুল মান্নান ক্যাশিয়ারের ছেলে।
মো. মিলন (৫০) তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার নাসিরের টেক এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাইজদী এলাকায় অবস্থান নেয়। সংবাদে বলা হয়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নোয়াখালীতে আসছে।

এমন সময় কক্সবাজার থেকে সোনাপুরগামী ‘লাল-সবুজ’ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৭০) একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তাঁদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত এক্সেল জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

অপর আসামি মো. মিলনের বিরুদ্ধেও ৩টি মাদক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম