ads
১২ মার্চ, ২০২৬

চর হাজারী হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চর হাজারী হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চর হাজারী হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
​মরহুম হাজী ওজি উল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে চর হাজারী হাফেজিয়া মাদ্রাসায় আলেম-ওলামা, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মানবিক ও ধর্মীয় এই আয়োজনটি এলাকাবাসীর মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

​অনুষ্ঠানটি ফাউন্ডেশনের সভাপতি জসিম উদ্দীনের অর্থায়নে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রহমত উল্লাহ দীদার।

​অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— আবুল কাসেম বিএসসি, আবুল কালাম চুকানী, আইয়ুব আনসারী, আবদুল হালিম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাসেম, মাস্টার আবুল বাসার, আলা উদ্দিন (আর্মি), ডা. সবুজ, দুলাল, হাফেজ আব্দুল আজিজ ও হাফেজ ফিরোজ আলম প্রমুখ।

​ইফতারের পূর্বে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে রমজানের অন্যতম শিক্ষা হিসেবে তুলে ধরা হয়।

​ইফতারের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে মানবতার কল্যাণ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন।

​আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও ফাউন্ডেশনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম