ads
১১ মার্চ, ২০২৬

নোয়াখালীতে কোস্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে কোস্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল

নোয়াখালীতে কোস্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি:
"সংযম হোক সমতা প্রতিষ্ঠার শক্তি, আত্মসমালোচনা হোক ন্যায্যতার পথ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর মাইজদিতে ইফতার মাহফিলের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

বুধবার (১১ মার্চ ২০২৬) মাইজদি হাউজের ৫ নং রোডের বাসা নং-১-এ অবস্থিত নোয়াখালী আঞ্চলিক ও সদর শাখা অফিসে এই ইফতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ এর  নির্বাহী পরিচালক নুরে আলম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর হকার্স মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মাসুদ শাহিন।

শুভেচ্ছা বক্তব্যে কোস্ট ফাউন্ডেশনের (মৌলিক কর্মসূচি) পরিচালক সৈয়দ আমিনূল হক বলেন, ২০২৪ ও ২০২৫ সালের বন্যায় সংগঠনটি জীবন বাজি রেখে দুর্গত মানুষের দোরগোড়ায় ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে।

গত দুই বছরের বন্যায় যখন কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে এবং কৃষকরা নিঃস্ব হয়ে যান, তখন কৃষি উপকরণ সরবরাহ করে ফসল উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করে কোস্ট ফাউন্ডেশন।


অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আসাদুজ্জামান। তিনি জানান, কোস্ট ফাউন্ডেশন ১৯৯৮ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিও বাস্তবায়ন করছে।

আলোচনা শেষে হাউজিং বাইতুল সালাম মসজিদের পেশ ইমাম মো. ইয়াছিন দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক মো. আলামিন মোল্লা, শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিন, শাখার সহকর্মীবৃন্দ এবং উপজেলা থেকে আগত মেহামান বৃন্দ উপস্থিতি ছিলেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম