নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় বিতর্ক সংগঠন "ডিবেট বাংলাদেশ"-এর উদ্যোগে রাজধানীর বিতার্কিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) রাজধানীর কাঁটাবনের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
ডিবেট বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর জিএস এবং ডিবেট বাংলাদেশের উপদেষ্টা এস এম ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদ উল্যাহ, সহকারী অধ্যাপক এহসান ইসলাহি সাবিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশের উপদেষ্টা হাবিবুর রহমান আরমান, সাবেক উপদেষ্টা আসাদুল ইসলাম, ডিবেট বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক সংগঠনের বিতার্কিকরা।
আয়োজনের শুভেচ্ছা বক্তব্যে ডিবেট বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশ বলেন, "বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় বিতর্ক সংগঠন হিসেবে আজকের এই ইফতার মাহফিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা বিতর্ক সংগঠনের বর্তমান ও সাবেক বিতার্কিকদের নিয়ে এক মিলনমেলায় পরিণত হয়েছে। এই আয়োজনে আমরা শুধু ইফতার ভাগাভাগি করছি না, বরং সকল বিতার্কিকের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে বদ্ধপরিকর।"

