ads
৯ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জ সরকারি কলেজে শিবিরের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জ সরকারি কলেজে শিবিরের ইফতার মাহফিল

কোম্পানীগঞ্জ সরকারি কলেজে শিবিরের ইফতার মাহফিল

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাস মাঠে ‘মাদুর পেতে’ এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভার আমির মোশারেফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সেক্রেটারি সাহাব উদ্দিন এবং কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি কবি শাকিল হোসেন।

​ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস।

এ মাসের শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

​অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নিশাত আজিজের সঞ্চালনায় এবং সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম