ads
৯ মার্চ, ২০২৬

অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক

অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দীর্ঘ দিন শিক্ষা সেবায় অবদান রাখা ১৪ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

​সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

​জানা যায়, গত দুই বছরে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ২২ জন সহকারী ও প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন।

তাঁদের মধ্য থেকে ১৪ জন শিক্ষককে অনুষ্ঠানে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
​বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, শিল্পপতি মফিজ উদ্দিনসহ শিক্ষক নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘ দিন নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁদের এই অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম