নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার। সে তৃতীয় শ্রেণিতে নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত।
এ বছর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে জেলা শহরের একটি কনভেনশন হলে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ৫ হাজার ৮৩০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মোট ১১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২৮২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর মধ্যে সর্বমোট প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
ফারিহা খন্দকারের বাবা সোনালী ব্যাংক পিএলসি নোয়াখালীর সিনিয়র প্রিন্সিপাল অফিসার খন্দকার মোঃ শাহজাহান এবং মা শ্রাবণী সুলতানা রুপা।
তার এই সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরা। ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য সবার কাছে মেয়ের জন্য দোয়া প্রার্থী তার বাবা খন্দকার মোঃ শাহজাহান।

