ads
৮ মার্চ, ২০২৬

কবিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অনলাইন ডেস্ক

কবিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কবিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নুর আলাম বিপ্লব:
"আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচারের সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

৮ই মার্চ (রোববার) সকাল ১১টায় কবিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত নারীদের মধ্যে তিনজন সংগ্রামী নারী—রোকেয়া আক্তার, সেলিনা আক্তার ও বনালি শাহা—তাদের সংগ্রামী জীবন ও উদ্যোক্তা হওয়ার ইতিহাস তুলে ধরেন।

নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কবিরহাট থানার এসআই শফিকুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিবি আয়েশা।
বক্তারা বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূল স্রোতধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল পাওয়া সম্ভব নয়। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন।

সভা শেষে কিশোর-কিশোরী ক্লাবের পক্ষ থেকে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম