ads
১৪ মার্চ, ২০২৬

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর এক ব্যবসায়ীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা প্রায় পৌনে ১১টার দিকে সদর উপজেলার গোপাই রামশংকর এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রঞ্জিত কুরী (৫৩) নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রকাশ চন্দ্র কুরীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রঞ্জিত কুরী। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দুইদিন পর শনিবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম