ads
৩০ মার্চ, ২০২৬

নোয়াখালীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: 
‘স্বর্ণালী সম্ভারে জীবন সাজাই’—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে জেলা ও উপজেলা পর্যায়ের সংস্কৃতিকর্মীদের নিয়ে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৮ মার্চ (শনিবার) বিকেল ৩:৩০ মিনিটে নোয়াখালী জেলা শহরের একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

জেলা সভাপতি নাসিমুল গণি চৌধুরী মহলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহবুবুল হক আরিফীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার, দেশীয়’র কেন্দ্রীয় সংগীত বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ বেতারের নজরুল সংগীতশিল্পী নাসির উদ্দিন আল মামুন, শিল্পী অলি উদ্দিন মানিক এবং আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, "মানুষের নৈতিক মূল্যবোধ ও জীবনমান উন্নয়নে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। নৈতিকতা বিবর্জিত ও মানবতাবোধ বিধ্বংসী অপসংস্কৃতি দূর করে প্রতিটি ঘরে ঘরে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি করাই দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম প্রধান লক্ষ্য।"

বক্তারা আরও বলেন, স্বর্ণালী সম্ভারে জীবনকে সাজিয়ে তুলতে দেশীয় সংস্কৃতিকে বুকে ধারণ করতে হবে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে উপস্থিত দায়িত্বশীলদের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম