মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে ৩০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৬ফেব্রুয়ারি, ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বসুরহাট বাস স্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাদক বহনের অভিযোগে কামাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি কামাল উদ্দিন বসুরহাট পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার কামলা বাড়ির বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার পিতার নাম রমজান আলী- বাবুল।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


