ads
৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি প্রার্থীর পক্ষে কন্যাদের প্রচার

অনলাইন ডেস্ক

বিএনপি প্রার্থীর পক্ষে কন্যাদের প্রচার

বিএনপি প্রার্থীর পক্ষে কন্যাদের প্রচার

খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালী -২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক)  আসনে প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনায় এবার জোরালো ভাবে মাঠে নেমেছেন তাদের কন্যারা। 

উচ্চ শিক্ষায় শিক্ষিত এ সব কন্যাদের আবেগময়ী প্রচার অভিযান ও ভবিষ্যৎ নানা পরিকল্পনার বন্দনায় ভোটাররা চরম আবেগে আপ্লুত।  এমন অবস্থায় এ আসনে ভোট অনেকটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনী মাঠে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু হওয়ার পর থেকে এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুকের পক্ষে তার বড় কন্যা তামান্না ফারুক থিমা এবং  কাপপিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য (বহিস্কৃত),  সেনবাগ উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের পক্ষে তার বড় কন্যা কাজী মালিহা রহমান তাদের পিতাদের পক্ষে এবার নির্বাচনী মাঠে পুরোদমে কাজ করে যাচ্ছেন।

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার অভিযান শুরু হওয়ার পর থেকে তামান্না ফারুক থীমা ও কাজী মালিহা রহমান প্রতিদিন এ আসনের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠক করা যাচ্ছেন। 

বিশেষ করে তারা দুইজনই পিতাদের পক্ষে ভোট প্রার্থনা করে মহিলাদের নিয়ে ব্যাপক সভা সমাবেশ করে যাচ্ছে।  তাদের আবেগময়ী বক্তব্য ও জনগনের জন্য ভবিষ্যৎ নানা পরিকল্পনার বন্দনায় ভোটাররা চরম আবেগে আপ্লুত। 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম