ads
৮ মার্চ, ২০২৬

ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ

অনলাইন ডেস্ক

ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ

ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর কড়িহাটি বাজারে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মো. ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী তার ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান।

লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, "আমি ছাত্রদল করি এবং ৫ আগস্টের আগে থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করতাম। আজ ঢাকা থেকে বাড়িতে আসার পর বাজারে ইফতার শেষ করলে আওয়ামী লীগের লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়।"

তিনি আরও অভিযোগ করেন যে, হামলাকারীরা তাকে হাত, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। পাশাপাশি তার দোকান ভাঙচুর করা হয়েছে বলেও তিনি জানান।

ঘটনার পর তিনি আক্ষেপ করে বলেন, "বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের লোকজন এমন অতর্কিত হামলা চালানোর সাহস পেয়েছে। আমি এই হামলার বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপির কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।"

চাটখিল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা মারামারির খবর পেয়েছি এবং ভুক্তভোগীদের থানায় আসার পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে যে এটি রাজনৈতিক নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণে ঘটেছে।"

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম