ads
৭ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে শিক্ষা অফিসারকে বরণ ও বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে শিক্ষা অফিসারকে বরণ ও বিদায় সংবর্ধনা

কোম্পানীগঞ্জে শিক্ষা অফিসারকে বরণ ও বিদায় সংবর্ধনা

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেনকে বরণ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ ৭ মার্চ ২০২৬, শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শিক্ষক সমিতি এ আয়োজন করে। অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য ও আবেগমাখা এক আয়োজন, যা স্মৃতিচারণ ও শুভকামনায় মুখরিত ছিল।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সুরা তেলাওয়াত করেন চরপার্বতী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ইমাম উদ্দীন।

স্বাগত বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও হাজারীহাট বি এম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শেখ সাদী বাবুল বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সৎ, নিষ্ঠাবান ও শিক্ষকবান্ধব কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে যাদের বরণ ও বিদায় জানাচ্ছি, তারা সেই গুণের অধিকারী।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম ছিদ্দিকি, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল জলিল, কাজী বেলাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দীন, শহীদ মুক্তিযোদ্ধা এস আই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দীন, মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সাংবাদিক পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ উল্যা, চৌধুরীরহাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, যোগিদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রফিকুল হক, পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার মজুমদার, 

কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও চর হাজারী ইউপি প্রশাসক আবদুল মন্নান, কবি জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন।

বিদায়ী বক্তব্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “কোম্পানীগঞ্জের শিক্ষক-কর্মচারীদের ভালোবাসা চিরদিন মনে রাখব। এ জেলার শিক্ষার মানোন্নয়নে আমি সব সময় শুভকামনা করি।” অন্যদিকে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন বলেন, “শিক্ষকদের সহযোগিতা ও আন্তরিকতায় আমি অভিভূত। এ ভালোবাসা কাজে প্রেরণা জোগাবে।” বক্তারা উল্লেখ করেন, উভয় কর্মকর্তা দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারা ছিলেন শিক্ষকবান্ধব, কর্মঠ ও সদালাপী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আছিয়া কারম্যান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যা খোকন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে সদ্য অবসরপ্রাপ্ত তিন শিক্ষককেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এছাড়া নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামের মাতৃবিয়োগের সংবাদে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম